মো. আব্দুল মান্নান :
‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক মন্ডলীর সভাপতি এ বি এম আনিছুজ্জামান এমপি, প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, ত্রিশাল প্রতিনিধি রেজাউল করিম রেজা ও জাতীয় শ্রমিক লীগ নেতা মাজাহারুল ইসলাম সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ হয়ে গেছে।
মামলাটি করেছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানির পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ। মঙ্গলবার (১৪ মে) ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান শুনানিশেষে আবেদনটি খারিজ করে দেন।
জানা যায়, গত ১২ মার্চ দৈনিক প্রতিদিনের কাগজে ‘ত্রিশালে মাদক সন্ত্রাসের নেপথ্যে তিনজন’ শিরোনামে একটি নিউজ ছাপা হয়। পরে ওই নিউজটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ওই প্রতিবেদনে মাদানী পুত্র হাসান মাহমুদকে ত্রিশালে মাদকের মূলহোতা হিসেবে চিহ্নিত করায় তিনি মামলার আবেদন করেন। পরে সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার খবরে সর্বত্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। মামলা হয়রানির চেষ্টাকারীর শাস্তিরও দাবি জানানো হয়।
* অনলাইন থেকে সংগৃহীত।