মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার একজন কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান সোহাগ। উনার আবাসন ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।
বলতে গেলে তিনি ছোট বেলায়ই হজ্ব সম্পন্ন করেছেন। ধনী মানুষ। ময়মনসিংহ শহরে বাসা বাড়ি আছে। হজ্বে যাওয়ার পর থেকে মক্কা মদীনার সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। মন সবসময় তাকে ওদিকে টানে।
তাই প্রতি বছর তিনি হজ্ব বা উমরাহ উপলক্ষে তিনি ছুটে যান সেখানে। উনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম কোন ব্যবসায়ী উদ্দেশ্যে নয় বরং মক্কা মদীনার সাথে তার যে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে তা যাতে অটুট থাকে সেই লক্ষ্যে কিছু লোককে সঙ্গে করে নিয়ে যান তিনি।
একা না গিয়ে একটা জামাতবন্দি হয়ে গেলে নানা দিক থেকে সফর করা সুবিধা বিধায় তিনি মক্কা মদীনা প্রেমী মানুষদের সাথে ব্যবসার ফাঁকে ফাঁকে অবসরে যোগাযোগ করে কাফেলা তৈরি করেন এবং একটি ট্রাভেলস-এর মাধ্যমে প্রতি বছর তিনি মক্কায় গিয়ে থাকেন।
এবারও মক্কা মদীনার এই প্রেমিক ২২ জনের একটি কাফেলা নিয়ে গত ১০ মে মক্কায় পৌঁছেছেন। এ বিষয়ে সকলের দোয়া চেয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :
‘আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ২২ জন হজ যাত্রী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকেই হজ করার জন্য তৌফিক দান করেন।’