• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

মহাসড়কে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে জরিমানা

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

মহাসড়কে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে ব্যবস্থা নেবে প্রশাসন। গাড়ি পার্কিংয়ের সুনির্দিষ্ট জায়গা রয়েছে। এর বাইরে এসে কেউ গাড়ি পার্কিং করে বা ছোট খাটো ভাসমান টং দোকান বিছিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন।

আজ সোমবার (১৩ মে) বিকালে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ডে ও শেরপুর রোড মোড়ে সরেজমিন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম একথা বলেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ কাউকে জরিমানা করা হয়নি। অবৈধ গাড়ি পার্কিংয়ের অপরাধে কয়েকজনের গাড়ির চাবি সীজ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এ ধরনের ত্রুটি যাতে আর না হয় এ শর্তে ফেরত দেওয়া হয় তাদের চাবি।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার ও থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের একটি টিম তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা