মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব জুয়াখোরদের কলিজায় আগুন ধরিয়ে দিয়ে তিনি বলেছেন, জুয়াখেলা ফুলপুর উপজেলার সীমানার মধ্যে হবে না। যদি কেউ এ কাজে জড়িত থেকে থাকেন ১৫ তারিখ পর্যন্ত পাওনা দাওনা, খেলাধুলা যা আছে শেষ করুন। এরপর আর সময় পাবেন না।

আজ সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ইয়াবা, গাঁজা চলবে না। হেরোইন খাওয়া চলবে না। জুয়াখেলা ফুলপুর উপজেলার সীমানার মধ্যে হবে না।
এসময় সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, এই বিদ্যালয়কে কলেজ না করে দেওয়া পর্যন্ত বাউন্ডারির ভেতরে ঢুকবো না, ইনশাআল্লাহ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।