মো. আব্দুল মান্নান :
৮ মে থেকে অদ্যাবধি ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
ওইদিন রাত থেকেই শুরু হয় তার গলায় মালা পরানো। পরের দিন ৯ মে উপজেলার সিংহেশ্বর, ভাইটকান্দি, ছনধরা ও রামভদ্রপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় শুভাকাঙ্ক্ষীদের সাথে সৌজন্য দেখা করতে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এর পরদিন বালিয়া বওলা রূপসী ওইসব এলাকার শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করেন তিনি। এছাড়া পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে। ১১ মে আমুয়াকান্দা বাজার এলাকায় যান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
পরে আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেতৃবৃন্দ তাকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আমুয়াকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুৎফর রহমান, শরীফ কমিশনার, রিপন চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ফুলপুর মহিলা কামিল মাদরাসা ও কাজিয়াকান্দা কামিল মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যান চেয়ারম্যান। প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খবর নিয়ে জানা গেছে, আজ রবিবারও তার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম রয়েছে এবং প্রতিটি প্রোগ্রাম থেকেই তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এলাকাবাসী মনে করেন, হাবিব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে বাড়বে কাজের গতি ও উন্নয়ন।