• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

দুই দিনেও মিলছে না পরিচয়, মৃত মায়ের লাশকে জড়িয়ে ধরে কাঁদছে শিশু

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

দুই দিনেও মিলছে না পরিচয়। মৃত মায়ের লাশ জড়িয়ে ধরে কাঁদছে অজ্ঞাত শিশু। শুক্রবার (১০ মে) ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও মা দুজনই নিহত হয়েছেন। মায়ের লাশের উপর লুটিয়ে পড়ে কাঁদছে অবুঝ শিশুটি। শিশুটির ক্রন্দনে আশপাশের মানুষ ধরে রাখতে পারছে না তাদের চোখের পানি। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের শিশু বিভাগে ২৬ নং ওয়ার্ডে ভর্তি আছে।

সড়ক দুর্ঘটনার সময় লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও তার বাবা-মা’র প্রয়োজনীয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। বাবা ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে রাস্তায় পড়ে থাকা এই অসহায় মা ও শিশুটিকে ভালুকা মডেল থানা পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আনুমানিক রাত সাড়ে ৭ টার দিকে শিশুটির মাও মৃত্যু বরণ করেন। কিন্তু বড়ই দুঃখজনক যে, এখন পর্যন্ত এই শিশু বা তার মা-বাবার কোন আত্মীয় স্বজনের খোঁজ মেলেনি।

যদি শিশুটিকে কেউ চিনতে পারেন ওর আত্মীয়- স্বজনদের খোঁজ দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা