• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানের উদ্যোগে ফুলপুরে ৩০০ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দান

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, চশমা বিতরণ ও ওষুধ প্রদানসহ চক্ষু বিষয়ক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার (১১ মে) সকাল ৯টায় থানা রোডে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে চক্ষুসেবা ক্যাম্প -এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথির সার্বিক সহযোগিতায় ও ফুলপুরের বিভিন্ন স্কুলের এসএসসি ১৯৯৭ ও এইচএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে ওই সেবা দান করা হয়।

 

জানা যায়, ৫৬ জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে এবং ১২০ জন রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে ৪০ জনকে। এছাড়া চক্ষু বিষয়ক আরও চিকিৎসা দেওয়া হয়েছে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম এ চক্ষু চিকিৎসাসেবা প্রদান করে।

প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বলেন, এ রকম মানবীয় সেবামূলক কাজ করতে পারা খুবই আনন্দের। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় মেডিকেল অফিসার ডা. মো. জমির হোসাইন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান, নূর মোহাম্মদ তারাকী বাবুল, জামান মটরস-এর প্রোপ্রাইটর কামরুজ্জামান, কাজী আব্দুল্লাহ, শিমুল মাস্টার, আব্দুল্লাহ মাহফুজ, নূরে আলম সিদ্দিকী আলম, সুজন, জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা