• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদের মায়ের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হামিদের মা ফাতেমা  খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১০ মে) বাদ আসর উপজেলার দর্শারপাড় এলাকায় তাদের বাড়ির সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের মাঠে ওই জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন দর্শারপাড় ব্রিজ সংলগ্ন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহদী হাসান। জানাজাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুমার ৩য় ছেলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হামিদ ও ফুলপুর দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মো. আব্দুল মান্নান।

সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, ১৯৭৫ সনে আমার বাবা আব্দুল হালিম মারা গেছেন। এরপর থেকে বাবা এবং মা দুজনের দায়িত্বই পালন করে গেছেন আমার মা।

তিনি আরও বলেন, নির্বাচনে পাস করার পর মায়ের সাথে দেখা করে বললাম, মা তোমার দোয়ায় পাস করছি। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই পাস কইরালছছ? একথা বলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। জানাজার নামাজেও তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে মরহুমা চার ছেলে যথাক্রমে আব্দুল ওয়াদুদ, আব্দুর রফিক, চেয়ারম্যান আব্দুল হামিদ, আব্দুল মালেক ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মালেকের বড় আব্দুল করিম নামে চেয়ারম্যানের আরেক ভাই ছিলেন তিনি আশির দশকে ইন্তেকাল করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মো. আব্দুল মান্নান মরহুমার সন্তানাদিসহ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়ার ও ঈমান আমল নিয়ে কবরের সামানা তৈরির জন্য পরামর্শ দেন।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েতুল্লাহ কালাম, উপজেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী  ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল, ৮নং নড়াইল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গুণীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শতবর্ষী এই মহীয়সী নারী মরহুমা ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তার জন্য সবাইকে কমপক্ষে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পড়ে দোয়া করার জন্য আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা