• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ময়মনসিংহ কোতোয়ালি থানার সাবেক ওসি ফিরোজ আর নেই

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ কোতোয়ালি থানা ও ভালুকা মডেল থানার সাবেক ওসি ফিরোজ তালুকদার আর নেই। তিনি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ মে) রাত ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ওসি ফিরোজ তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামে। চাকরি জীবনে ভাল একজন পুলিশ অফিসার ছিলেন। তার কর্ম গুণে তাকে দুইবার প্রেসিডেন্ট পদক ও একাধিকবার পুলিশ পদক প্রদান করা হয়েছিল। এছাড়াও তিনি নানা পদকে ভূষিত হয়েছেন। ফিরোজ তালুকদার গত পাঁচ মাস ধরে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালসহ  দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তাতেও তার উন্নতি না হওয়ায় অবশেষে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও পুলিশ সদস্যদের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করে সকলের দোয়া চাওয়া হয়েছে। তার মৃত্যুতে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা