• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

এবার নির্বাচনে ফুলপুরে জামানত হারালেন ৫ জন

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪-এ অংশ নিয়ে জামানত হারালেন ৫ প্রার্থী। তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন ও উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন। তারা হলেন, চেয়ারম্যান পদে ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফতাব উদ্দিন (দোয়াত কলম) ও এটিএম মনিরুল হাসান টিটু (মোটরসাইকেল)। আর ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে মাওলানা আজহারুল ইসলাম (তালা), ডা. আবু সাঈদ খান (টিয়া পাখি) ও আমিনুল ইসলাম (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।

জানা যায়, কাস্টিং ভোটের সাড়ে ১২ পার্সেন্ট না পেলে জামানত হারাতে হয়। এবার চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট। সে হিসেবে কমপক্ষে পেতে হয় ১২ হাজার ৬৯৯ ভোট। কিন্তু আফতাব উদ্দিন পেয়েছেন ৮১২ ভোট ও মনিরুল হাসান টিটু পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট। আর ভাইস চেয়ারম্যান পদে মোট কাস্ট হয়েছে ৯৯ হাজার ২৭৫ ভোট। এ পদে কমপক্ষে পেতে হয় ১২ হাজার ৪০৯ ভোট। কিন্তু মাওলানা আজহারুল ইসলাম ৮ হাজার ১৭১ ভোট, ডা. আবু সাঈদ খান ৯ হাজার ৫৮৩ ভোট ও আমিনুল ইসলাম ১১ হাজার ৯১৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান বলেন, মোট কাস্টিং ভোটের সাড়ে ১২ পার্সেন্ট ভোট পেতে হয়। তা নাহলে জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে তাদের ৫ জনের জামানত বাজেয়াপ্ত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা