আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুর উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা পরিষদের সদস্য
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মেম্বার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। আজ বৃহস্পতিবার (৯ মে) তিনি তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ -এর ১ম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.