আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
নাজিরপুল কলাবাগান এলাকার তাহিম আর নেই
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৪
মো. মুহিব্বুর রহমান :
নাজিরপুল কলাবাগান এলাকার তাহিম আর নেই। সে বুধবার (৮ মে) চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছে।
জানা যায়, তাহিম কলাবাগান বায়তুর রিদওয়ান জামে মসজিদের খাদেম মৃত হাজী আবুল বশর সওদাগরের নাতি ও কর্ণফুলী ষ্টীল আলমিরা ব্যবসায়ী জাফর আহমদের বড় সন্তান ছিলেন। বুধবার সকালে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাহিমের নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব নাজিরপুল কলাবাগান বায়তুর রিদওয়ান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানাজাপূর্ব সমাবেশে বক্তারা বলেন, তাহিম অত্যন্ত বিনয়ী, ইবাদতের প্রতি মনোযোগী ও সদালাপী ছিলো। বয়স অনুপাতে তার আচার আচরণ ছিলো অন্যদের জন্য ঈর্ষণীয়। সে প্রতিবারের ন্যায় এ বৎসরও নাজিরপুল কলাবাগান মসজিদে ইতিকাফ পালন করেছে। মহান আল্লাহ তায়ালা এ নিষ্পাপ বালকের বিদেহী আত্মার মাগফিরাত দান করুক এবং শোক সন্তপ্ত পরিবার যেন এ কষ্ট ও শোক সইতে পারে সেই সবর দান করুক।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.