আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ইউপি সদস্য থেকে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন পান্না আক্তার
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে ইউপি সদস্য থেকে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হলেন পান্না আক্তার (ফুটবল)। ৮ মে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পান্না ৬২ হাজার ৯৭৯ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি (কলস) পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।
এর আগে পান্না আক্তার ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায় থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.