মো. আব্দুল মান্নান :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪-এ অংশ নিয়ে সর্বোচ্চ ৬৯ হাজার ৬০৭ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: আব্দুছ ছবুর সবুজ (বৈদ্যুতিক বাল্ব)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমিনুল ইসলাম (টিউবওয়েল) ১১ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।
উপজেলা ছাত্র লীগ নেতা সবুজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েই সাবেক সমাজকল্যাণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বর্তমান এমপি শরীফ আহমেদের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
এসময় এমপি তাকেও ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ৮ মে ময়মনসিংহের পণ্ডিত পাড়ায় এমপির নিজস্ব বাসায় এ শুভেচ্ছা বিনিময় হয়। এসময় নবনির্বাচিত ফুলপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।