
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মো. আব্দুছ ছবুর সবুজ ৬৯ হাজার ৬০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৯১৪ ভোট। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬২ হাজার ৯৭৯ ভোট পেয়ে ফুটবল প্রতীকের প্রার্থী পান্না আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট। বুধবার (৮ মে) রাত সোয়া ১০টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম নির্বাচন তদারকি করেন। এতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স -এর প্রকল্প পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ময়মনসিংহ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা,

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) ময়মনসিংহ -এর উপপরিচালক আরিফা সিদ্দিকা, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ -এর সিনিয়র সহকারী সচিব টিনা পাল, উপপ্রকল্প পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মু. মাহমুদ উল্লাহ মারুফ, রাজউক-এর উপপরিচালক(সিনিয়র সহকারী সচিব) মো: সফি উল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম, ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, গফরগাঁও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ, আনসার প্রমুখ দায়িত্ব পালন করেন।

বিজয়ী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান স্বাক্ষরিত ফলাফল শীট বুঝিয়ে দেওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ নির্বাচনে দায়িত্ব পালন করতে ফুলপুরে এসেছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্স। তিনি ফুলপুর উপজেলার সিংহেশ্বরে ব্যালট পেপার পৌঁছে দিয়ে উপজেলা সদরে ফেরার পথে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মোকামিয়া নামক স্থানে যাত্রীবাহী একটি বাস তার গাড়িকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্বাচিতদের বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।