• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ঈশ্বরগঞ্জ ইউএনও আহত 

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফুলপুর উপজেলা সদরে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ইউএনওর গাড়িকে চাপা দেয়। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৮ মে) সকাল পৌনে ৬টার দিকে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে সঙ্গীয় লোকজন ও স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাস জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা