মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুছ ছবুর সবুজের বৈদ্যুতিক বাল্ব প্রতীকের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) উপজেলার বিভিন্ন সড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে হাজারো কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।