মো. আব্দুল মান্নান :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। ধরা হচ্ছে লাইসেন্সবিহীন মোটরসাইকেল। আজ মঙ্গলবার (৭ মে) বিশেষ তল্লাশি শুরু হয়। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী আচরণ বিধি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ফুলপুর, ধোবাউড়া ও 
হালুয়াঘাট থানা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে।

জানা গেছে, লাইসেন্সসহ কাগজপত্রের বিশেষ ত্রুটি থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ টির অধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন।
