মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হেকিম কমান্ডারের সুযোগ্য পুত্র এটিএম মনিরুল হাসান টিটুর পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) উপজেলার বিভিন্ন সড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে শত শত লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটিএম মনিরুল হাসান টিটু বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হেকিম সরকারের সুযোগ্য পুত্র হিসেবে পুরা উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের সাথে তার একটি বিশাল সম্পর্ক রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাসকে নিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। যুব সমাজের একটি বিশেষ অংশ তার নেতৃত্বে চলে। তারাও তার সাথে রয়েছেন।
এছাড়া তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বহু মানুষের উপকার করেছেন। এসব কারণে দল মত নির্বিশেষে সকলের পছন্দের একজন মানুষ তিনি এবং কেউ অকৃতজ্ঞ না হলে মোটরসাইকেল প্রতীক নিয়ে তার পাস করার সম্ভাবনা রয়েছে।