নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সৌরভ হাসান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) উপজেলার উত্তর বাঘবেড় গ্রামে বিকাল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সৌরভ উত্তর বাঘবেড় নিবাসী মরহুম কাসেম সরদারের নাতি ও মোটরসাইকেল চালক মিল্টন মিয়ার বড় ছেলে। সে মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় উত্তর বাঘবেড় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ সকলের দোয়া চাওয়া হয়েছে ও জানাজায় শরীক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।