মো. আব্দুল মান্নান :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে আনারস প্রতীকের প্রার্থী ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট ফুলপুর বিনির্মাণে সাবেক প্রতিমন্ত্রী বর্তমান এমপি শরীফ ভাইয়ের নেতৃত্বে ফুলপুর উপজেলাকে আমরা একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই।

আজ রবিবার (৫ মে) মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে ফুলপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভাশেষে পৌরসভার বিভিন্ন অলিগলিতে বিশাল শো ডাউনের পর শেরপুর রোড মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা যারা ফুলপুরের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগামী ৮ মে বুধবারে আনারস প্রতীককে বিজয়ী করার জন্য কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি উপলব্ধি করতে পেরেছি আমি আমার দীর্ঘ জীবনে সকাল ৭টা থেকে রাত পর্যন্ত ফুলপুরের মানুষের জন্য যে কষ্ট করেছি আজ এ সুবিশাল মিছিল উপহার দেওয়ার মাধ্যমে আপনারা আমাকে যে ভালবাসা দেখিয়েছেন বিগত ২৫ বছরের মধ্যে ফুলপুরে এতবড় মিছিল আমি আর দেখি নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, আমার আর কোন কষ্ট নেই। এর আগে তিনি ফুলপুর সরকারি কলেজ মাঠে বিশাল জনাকীর্ণ সমাবেশে বক্তব্য রাখেন। সন্ধ্যায় শেরপুর রোড মোড়ে তিনি আরও বলেন,

ভাইয়েরা আমার, আপনারা জানেন, এই নির্বাচন করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছি। আপনারা মা-বোনদেরকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে এসে আনারস প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট ফুলপুর বিনির্মাণে সাবেক প্রতিমন্ত্রী বর্তমান এমপি শরীফ ভাইয়ের নেতৃত্বে ফুলপুর উপজেলাকে আমরা একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই।

নিজের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, যারা আমার সমালোচনা করে তাদেরকে বলবো, আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুক। সমালোচনা যারা করে, গীবত যারা গায়, তারা কবিরা গুণাহ করে। যারা কবিরা গুণাহ করে আল্লাহ তাদের পছন্দ করেন না। সমালোচনাকারীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আয়নাতে নিজের চেহারাটা একবার দেখে তারপর কথা বলুন। আমি বলতে চাই যে, আমিও মানুষ। আমারও ভুল ত্রুটি আছে ; থাকবে।

সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে ৮ তারিখ বুধবারে আপনারা কর্মী সেজে আল্লাহর ওয়াস্তে এই ফুলপুরের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে, মাদকমুক্ত, জুয়ামুক্ত, ইভটিজিংমুক্ত এবং আপনাদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে, প্রতিষ্ঠার লক্ষ্যে শরীফ ভাইয়ের নেতৃত্বে কাজ করতে চাই। আপনাদের পায়ের নিচে হাত রেখে মিনতি করে গেলাম, আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে মেহেরবানী করে আনারস প্রতীকে আমাকে একটি করে ভোট দিবেন।

আমি আগেই বলছি, আজ আপনারা যারা এসেছেন আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। ফুলপুরে বিগত ২৫ বছরে এতবড় মিছিল আমি আর দেখি নাই। আমি আজ আবেগে আপ্লূত। আপনারা সাক্ষী থাকুন, আমার শরীরের সমস্ত রক্তও যদি ফুলপুরবাসীর জন্য বিলিয়ে দিতে হয় শরীফ ভাইয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমি তা বিলিয়ে দিবো, ইনশাআল্লাহ।

সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন। ৮ তারিখে আনারস প্রতীকে ভোট দিন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।