আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কী কী কারণে আমরা হুজুরের কাছে যাই?
প্রকাশের তারিখঃ ৫ মে, ২০২৪
অনলাইন ডেস্ক :
জন্মের আগে মা-বাবার বিয়ে পড়ানো থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময়ই আমাদের হুজুরের কাছে যাওয়া হয়। কিন্তু হুজুররা কেমনে চলেন সে খবর কমই নেওয়া হয়।
১) জন্মের পর হুজুরের কাছে যাই দোয়া নেওয়ার জন্য।
২) বাসায় পোলাপানের অসুখ বিসুখ হলে হুজুর দাওয়াত দিয়ে দোয়া করাই।
৩) হুজুরের পেছনে নামাজ পড়ি।
৪) হুজুরের আজান শুনে মসজিদে যাই।
৫) কোন মাসআলার দরকার পড়লে হুজুরের কাছে সমাধান চাই।
৬) কুরআন শিখতে আমরা হুজুরের কাছে যাই।
৭) ছেলে মেয়েকে কুরআন শিক্ষা দেওয়াসহ ধর্মীয় শিক্ষার জন্য আমরা হুজুর রাখি।
৮) মৃত্যুর পর গোসল দেওয়ার জন্য হুজুর ডাকি!
৯) জানাজা দেওয়ার জন্য হুজুর ডাকি।
১০) দাফন করার সময় হুজুর ডাকি।
১১) সন্তানের ভাল নাম রাখার জন্য হুজুরের স্মরণাপন্ন হই।
১২) গোশত খেতে মন চাইলে পশু জবেহ করার জন্য হুজুরের কাছে যাই।
১৩) নতুন ঘর করলে বা দোকান করলে দোয়ার জন্য হুজুরের কাছে যাই।
১৪) বিবাহ পড়ানোর সময় হুজুরের কাছে যাই।
১৫) মারা গেলে জানাজা পড়ানোর জন্যেও হুজুর ডাকি।

এতো কিছু করতে আমাদের হুজুরের প্রয়োজন হয় কিন্তু হুজুরের প্রয়োজনে আমরা মনোযোগী হই না; হুজুরদেরকে টাকা দিতে চাই না।
টাকা দিলে ও হুজুররা টাকা নিলে বলি, 'হুজুররা টাকা নেয় কেন? এটা কোন হাদীসে আছে? আরে ভাই! হাদীসে বা মাসআলায় না থাকলে কি হুজুরে টাকা নিবেন? এভাবে হুজুরদের যদি টাকা না দেওয়া হয় তাহলে তারা চলবেন কীভাবে?
হুজুরদের কি টাকার প্রয়োজন হয় না?
* ড. আহমেদ মকবুলের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।
ছবিঃ প্রতিকী।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.