কাব্যের শাহজাদা :
রাতের কুয়াশায় সূর্য উঠার মত,
এক অনিন্দ্য সুন্দর হাসি ফুটেছিল
আমার হৃদয়ের নিলোদ্যানে,
৫ই মে এ বসুন্ধরায় তোমার আগমনে।
আমার কাছের প্রতিটি আত্মা
স্নান করেছিল তৃপ্তির জ্বলে,
তৃষ্ণার্ত হৃদয় শান্ত হয়েছিল
তোমাকে একবার নিয়ে কোলে।
তুমি আমার রাজপুত্র আতাউল্লাহ সাদমান,
হৃদয়ের সাদা তুলোটে যতনে রাখিও কোরআন,
প্রিয়জন আদরে ডাকে তোমায় তাওসীফ,
হে রব! দুনিয়ায় প্রসারিত করিও তার তা’রিফ।
* অনলাইন থেকে সংগৃহীত।