আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সাকুয়াই বাজারের ডেকোরেটর ব্যবসায়ী নিহত
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিরাজুল ইসলাম খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (৪ মে) বেলা পৌনে ২টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর কুইড়ার ব্রিজ এলাকায় ইটভর্তি একটি ট্রলি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলে থাকা সুশান্ত (২৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত মিরাজুল উপজেলার বালিয়া ইউনিয়নের মইশাউন্দা গ্রামের মৃত আলাল উদ্দিনের পুত্র হালুয়াঘাটের সাকুয়াই বাজারে ডেকোরেটর ব্যবসায়ী। ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, এ ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তারপর আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.