• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

লন্ডন প্রবাসী মাওলানা মাহফুজ আহমাদের লেখা ‘আল-ফাওয়াইদুল মুনতাকাহ’ হাটহাজারী মাদরাসার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

বাংলাদেশের ‘উম্মুল মাদারিস’ খ্যাত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার তাখাসসুস ফি উলূমিল হাদিস (উচ্চতর হাদিস গবেষণা বিভাগ) -এর পাঠ্য তালিকায় বাংলাদেশের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মাওলানা মাহফুজ আহমাদ কর্তৃক সংকলিত ‘আল-ফাওয়াইদুল মুনতাকাহ’ নামক আরবি বইটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংবাদ জেনে লেখক মাওলানা মাহফুজ আহমাদ আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ।

আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়ের পর তিনি বলেন, বস্তুত তাখাসসুস ফি উলূমিল হাদিস (দুই বছর মেয়াদি স্পেশাল কোর্স) -এর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য যে কতগুলো কিতাব উৎসগ্রন্থ হিসেবে বাছাই করা হয়েছে এর মধ্যে একটি হলো- ‘আল-ফাওয়াইদুল মুনতাকাহ’। এই তথ্যটি জানতে পারলাম সেখানকার একজন শিক্ষার্থী মাওলানা সৈয়দ আহমদ ফুয়াদ সাহেবের মাধ্যমে। জাযাহুল্লাহু খায়রা। (কমেন্টে তার পোস্টের লিংক দেওয়া হলো।)

আল্লামা মুহাম্মাদ আনওয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এর ইলমি চয়নিকাগুলো আমি দুই শতাধিক পৃষ্ঠার এই বইয়ে একত্রিত করেছি। ২০১৯ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মাদ তাকি উসমানি সাহেব হাফিযাহুল্লাহ বইটি পড়ে আমার জন্য এই দোয়া লিখে দিয়েছিলেন:

جزى الله تعالى المؤلِّفَ أحسنَ الجزاءِ على هذا التأليف المفيد، ووفَّقه لأمثال أمثاله، آمين.
“আল্লাহ তায়ালা সংকলককে উত্তম বিনিময় দান করুন; এমন উপকারী সংকলন প্রস্তুত করবার জন্য। আল্লাহ তায়ালা তাকে এজাতীয় আরও ইলমি কাজ করবার তাওফিক দান করুন। আমীন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা