• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আমানের ৪ তলা ভবন উদ্বোধন

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর রোডে ব্যাটারি চালিত অটোরিকশা বিক্রেতা ‘মেসার্স ফেরদৌস আমান মেশিনারীজ অ্যান্ড মটরস’-এর প্রোপ্রাইটর ফেরদৌস আমানের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

পুরাতন ডাকবাংলায় আঞ্জুমান সড়কে তাদের নিজ বাড়িতে ভবনের কাজ সম্পন্ন হওয়ায় এতে বসবাস শুরু করার লক্ষ্যে আজ শুক্রবার (৩ মে) বাদ জুমা কুরআন তিলাওয়াত ও দোয়া মুনাজাতের মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হয়।

জুমার আগে হাফেজ সাহেবদের মাধ্যমে ওই ভবনে কুরআনুল কারীমের খতম করা হয়।

বাদ জুমা সংক্ষিপ্ত বয়ানশেষে উদ্বোধনী দোয়া পরিচালনা করেন জামিয়া গিয়াছ উদ্দিন (পীর সাহেব, বালিয়া)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম।

এর আগে সংক্ষিপ্ত বয়ান করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব খিদমাতুল মাদীনা মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ ফকির, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, এই ভবনে যাতে কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করা হয়। তিলাওয়াত, যিকির আযকার, নামাজ যাতে নিয়মিত হয়। কোন প্রকার অশ্লীল কিছু যাতে না হয়। যারা ভাল মানুষ, আমলদার দীনদার মানুষ সেরকম দেখে তাদের কাছে ফ্ল্যাট ভাড়া দেওয়ার ব্যাপারেও বক্তারা নসীহত করেন।

এসময় কাতুলী ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন, হাজী রোডের ব্যবসায়ী মোখলেছুর রহমান, শেরপুর রোডের ব্যবসায়ী আব্দুস সালাম, আব্দুল বারেক, আর্মি শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা