আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
সেলুনের ভেতরে মোবাইল নিষিদ্ধ, দেওয়া হয়েছে লাইব্রেরি, বই পড়লে ৩০% ছাড়
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৪
অনলাইন ডেস্ক :
ভারতের তামিলনাড়ুর থুথুকুদি জেলার বাসিন্দা পন মারিয়াপ্পা পেশায় একজন নাপিত। তিনি একটি অভিনব ভাবনাকে বাস্তবায়ন করেছেন।
তিনি তার দোকানে টিভি রাখার পরিবর্তে একটি মিনি-লাইব্রেরি স্থাপন করেছেন। যেখানে মানুষ খবরের কাগজ ও ম্যাগাজিনের পাশাপাশি বই পড়তে পারবেন সময় অপচয় না করে।
সেলুনের ভিতরে মোবাইল নিষিদ্ধ। আবার যারা বই পড়বেন তাদের জন্য ৩০% ছাড়ও রয়েছে।
লোকজনকে বই পড়ার উৎসাহ জোগাতে এই ব্যবস্থা করেছেন তিনি।
* অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.