• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফুলপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোশাররফ স্যার

Reporter Name / ৩০৩ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলপুর সরকারি কলেজের প্রভাষক (ইসলাম শিক্ষা) মোহাম্মদ মোশাররফ হোছাইন স্যার। মোশাররফ স্যার তৎকালীন ফুলপুর ডিগ্রি কলেজে প্রভাষক (ইসলাম শিক্ষা) পদে ১৯৯৮ সনের ৬ ডিসেম্বর যোগদান করেন। দীর্ঘ ২৬ বছর পর এবার শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তার এ অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
জানা যায়, মোহাম্মদ মোশাররফ হোছাইন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান ও মৃত দুদমালা দম্পতির বড় ছেলে। ছোট বেলায় মহালক্ষ্মীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ১৯৮৯ সনে তিনি বাংলাদেশের নামকরা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামতি আলিয়া মাদ্রাসা থেকে ১ম বিভাগে দাখিল পাস করেন। এরপর ১৯৯১ সনে একই মাদরাসা থেকে ১ম বিভাগে আলিম পাস করেন। তারপর বাংলার অক্সফোর্ড নামে খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি এবং সেখান থেকে ইসলাম শিক্ষা বিষয়ে প্রথম শ্রেণিতে বি এ (অনার্স) ও মাস্টার্স পাস করেন। ওই একই বছর অর্থাৎ ১৯৯৫ সনে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে তিনি প্রথম শ্রেণিতে কামিল পাস করেন।
অত্যন্ত সুনামের সাথে শিক্ষা জীবন শেষ করে ১৯৯৮ সনের
৬ ডিসেম্বর তিনি ফুলপুর ডিগ্রি কলেজে প্রভাষক (ইসলাম শিক্ষা) পদে কর্মজীবন শুরু করে অদ্যাবধি একই কলেজে তিনি সুনামের সাথে কর্মরত আছেন। এবার শিক্ষা সপ্তাহ ২০২৪-এ উপজেলা শিক্ষা কমিটির পক্ষ থেকে তাকে ফুলপুর উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মহান আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করেন। এর আগে তিনি ফুলপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জানা যায়, উনার সহ-ধর্মীনি মোছাঃ হালিমা আক্তার ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক (বাংলা) পদে কর্মরত রয়েছেন। ব্যক্তি জীবনে তিনি ১ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক এবং ইসলামী অনুশাসন মেনে চলা দীনদার, পরহেজগার ও ভাল মনের একজন মানুষ। ঢাকায় সাইন বোর্ড এলাকায় উনার জমি ক্রয় করা আছে। ভবিষ্যতে সেখানে স্থায়ীভাবে তার বসবাসের ইচ্ছা রয়েছে। এছাড়া ভবিষ্যতে তিনি নিজেকে দীনি খেদমতে  ব্যপৃত রাখতে চান বলে জানান এ প্রতিবেদককে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা