• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

তারাকান্দায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৩ মালিকের মোট ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলদীঘি মধ্যপাড়া গ্রামে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ -এর মাধ্যমে খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শামস উদ্দিনের নেতৃত্বে ১০ জন ফায়ার ফাইটারের একটি টিম প্রায় ২১ কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছে এবং আড়াই থেকে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও ওসি ওয়াজেদ আলীসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের ধারণা অনুযায়ী কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, ১৩ মালিকের ৮টি বসতঘর পুড়ে গেছে। আমরা আরও আগে জানতে পারলে হয়তো এতটা ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্তদের কয়েকজন হলেন, নবী হোসেন, হারেস মিয়া, নেকবর আলী, সাইফুল ইসলাম, আলমগীর, আবুল কাসেম, মুলুকজান বিবি, হক মিয়া প্রমুখ। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে আমাদের কোন প্রস্তুতি ছিল না। যে কারণে কোন অনুদানের ব্যবস্থা করা যায়নি। তবে উপজেলা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনাসাপেক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যাতে কিছু সহযোগিতা করা যায় সে চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা