• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

হালুয়াঘাটে হারভেস্টার বিতরণ

Reporter Name / ৪০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বাবুল হোসেন :

ময়মনসিংহের হালুয়াঘাটে হারভেস্টার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এসব হারভেস্টার বিতরণ করা হয়।

জানা যায়,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হালুয়াঘাটের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% সরকারি ভর্তুকি মূল্যে ৪টি কম্বাইন্ড  হারভেস্টার বিতরণ করা হয়। বিতরণ করেন হালুয়াঘাট  উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার সৈয়দ কামরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আ ন ম মাহবুবুল হক অপু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের কথা চিন্তা করেই শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে সারা দেশে কৃষকদের মাঝে হারভেস্টার বিতরণ করা হচ্ছে। ফলে অল্প শ্রমিক  ও অল্প সময়েই কৃষক তার উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবেন। এতে সময় ও মূল্য উভয়টাই সাশ্রয় হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা