• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে কৃষি বিষয়ক পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করলেন সিনিয়র মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার

Reporter Name / ৩৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কৃষি বিষয়ক পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করলেন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’-এর ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার।

আজ বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টার দিকে ফুলপুর পৌরসভার চরপাড়া ব্লকের স্কুলটি সরেজমিন পরিদর্শন করেন তিনি। ওই ব্লকে গিয়ে দেখা যায়, উপসহকারী কৃষি অফিসার আব্দুর রাজ্জাক ক্লাস নিচ্ছিলেন। এরপর কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় ওই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ

ও ‘পার্টনার’-এর সিনিয়র মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার। সালাহ উদ্দিন কায়সার বলেন, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিসহ বীজতলা তৈরি থেকে শুরু করে ধান মাড়ানো, জমিতে সেচের পানি অপচয়রোধ ও উন্নত বীজ সংরক্ষণ কিভাবে করতে হয় ইত্যাদি সবকিছুই হাতে কলমে শিক্ষা দেওয়া হবে এ স্কুলে। এর মাধ্যমে আদর্শ কৃষক কৃষাণীসহ উদ্যোক্তা তৈরি করা হবে। এরপর অফিসারবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে তিনি মাঠ পরিদর্শন করেন।

এসময় অন্যদের মাঝে চরপাড়া পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পলাশ, কোষাধ্যক্ষ ওয়াজেদুল ইসলাম, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন ব্লক সরেজমিন পরিদর্শন করেন।


জানা যায়, ফুলপুরে বিভিন্ন ব্লকে এ ধরনের মোট ১৫টি স্কুল রয়েছে। প্রতিটি স্কুলে রয়েছেন ২৫ জন করে শিক্ষার্থী। তাদের মাঝে ১৬ জন কৃষক ও ৯ জন করে কৃষাণী রয়েছেন।

সরকারের এ প্রোগ্রাম বাস্তবায়িত হলে কম খরচে ভাল ফলন ফলানোসহ কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা