• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

উমরাহতে পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ, তারাকান্দায় আটক ২

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
উমরাহতে পাঠানোর কথা বলে ফুলপুর, ময়মনসিংহ, তারাকান্দা, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন জনের নিকট হতে দেড় থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া চক্রের ২ সদস্য শরীফ হোসাইন মাসূম ওরফে মাসূম বিল্লাহ (৪৬) ও তানভীর আব্দুল হান্নান (৪২)-কে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে তারাকান্দা থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, ফুলপুর ও তারাকান্দাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে উমরাহতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি আত্মসাৎ করে গত এক বছর আগে লাপাত্তা হয়ে যায় এই মাসুম বিল্লাহ। প্রথমে বিশ্বাস অর্জনের জন্য তিনি কিছু লোককে গত বছর উমরাহ করিয়েও এনেছিলেন। তখন তারাকান্দা থানার মাঝিয়ালী গ্রামে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে ফিশারির ব্যবসা শুরু করেছিল তারা। পরে টাকা নিয়ে দীর্ঘদিন লাপাত্তা থাকার পর গত ৩/৪ দিন আগে হঠাৎ আবারও তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা ফিশারিতে এসে মাছ বিক্রি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ তারাকান্দা থানা পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় পাওনাদাররা বাদি হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক মাসূম বিল্লাহ গাজীপুর জেলার টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোডের মৃত আবদার হোসেনের পুত্র ও তানভীর দক্ষিণ আউচপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আটক আসামি দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা