অনলাইন ডেস্ক :
কুমিল্লায় তানযীম সুলতানা ঝিমু (৯) নামে ৩য় শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা জানা গেছে।
জানা যায়, ঝিমু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উঃ ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেন (কালন) মিয়ার একমাত্র কন্যা।

সে খিলপাড়া-লক্ষিপুর সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেনে ৩য় শ্রেণিতে পড়তো। স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মেয়েটিকে ধর্ষণ করে ধান ক্ষেতে ফেলে দেওয়া হয়। এদিক দিয়ে যাতায়াতের সময় সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের নজরে পড়ে ঝিমুর মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা যায়, এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।