• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ধোবাউড়া থানা পুলিশের অভিযানে মাদক উদ্ধার

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ধোবাউড়া থানার ওসি চান মিয়ার দিক নির্দেশনায় এসআই জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এসময় মাসুম বিল্লাহ (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, এর আগে এসআই জাহিদের নেতৃত্বে ২১ এপ্রিল ৯৪ বোতল মদসহ ৩ মাদক কারবারিকে ও ৫ লক্ষ টাকার হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ আমদানিকৃত মদ, হেরোইন ও গাঁজাসহ বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন এসআই জাহিদ হাসান। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এসআই জাহিদ প্রশংসা কুড়িয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জাহিদ বলেন, ধোবাউড়া থানাটি ভারতীয়  সীমান্ত এলাকায় অবস্থিত। এদিক দিয়ে প্রায়ই মাদক পাচারের ঘটনা ঘটে। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা