• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

হাবি ভাই তুমি এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সেলিম রানা :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের আনারস প্রতীকের পক্ষে গণজোয়ার উঠেছে। যেদিকে যাই শুধু আনারসের জয়ধ্বনি শোনা যাচ্ছে।

আজ রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার ছোট শুনই ঘাটপাড় বাজারে আনারস প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো লোকের সমাবেশ ঘটে। ঝাঁকে ঝাঁকে ছোট বড় মিছিলে মিছিলে সমবেত হচ্ছিল মানুষ। সবার মুখে শোনা যাচ্ছিল ‘হাবি ভাই তুমি এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে।’ ছোট শুনই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে এসব স্লোগানে স্লোগানে ছোট শুনই ঘাটপাড় বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। এরপর বিশাল এক গাড়ি বহর উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় শো ডাউন করে।

ছোট শুনই পথসভায় বক্তব্য রাখেন, আনারস প্রতীকের প্রার্থী ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় মো. ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, সিংহেশ্বর ইউপি  চেয়ারম্যান শাহা আলী, বালিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, ভাইটকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক রিপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম আহমেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী স্বপন, ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম  আহ্বায়ক আব্দুল মজিদ, ২নং রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা