• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

কৃষকের মাথায় আনন্দের বোঝা

Reporter Name / ৪২৫ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

নতুন ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে কৃষক। শত কষ্টের পর এবার মাথায় ধানের বোঝা নয় যেন আনন্দের বোঝা।

এ বোঝা মাথায় উঠার আগে কৃষককে জমি চষতে হয়েছে। চারা বা বীজের জন্য মাঠ তৈরি করতে হয়েছে। জমি চষার পর মই দিতে হয়েছে। ধান বুনতে হয়েছে। এরপর বীজ হয়েছে। সেই বীজ উঠিয়ে পুনরায় ক্ষেতে রোপণ করতে হয়েছে। এর জন্য প্রচুর শ্রম দিতে হয়েছে। আগাছা পরিষ্কার করতে হয়েছে। ক্ষেতে পানি দিতে হয়েছে। সার বুনতে হয়েছে। গরু ছাগলের উপদ্রব হতে রক্ষা পেতে ধান ক্ষেত চোখে চোখে রাখতে হয়েছে। ধান পাকা শুরু হওয়ার পর থেকে রাত্রি জাগরণ করে ক্ষেত পাহারা দিতে হয়েছে। এছাড়া আরও নানা পেরেশানির পর আজ মাথায় আনন্দের বোঝা উঠেছে। এতেই কি শেষ? এ বোঝা বাড়িতে নেওয়ার পর আরও রয়েছে কয়েক ধাপের কষ্ট। শত কষ্টের পরই আসে সুখের ছোঁয়া। আসলে যে জিনিস কষ্টে অর্জিত হয় সেটারই দাম বেশি। আনন্দ মূলতঃ ওখানেই।

ছবিটি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকা থেকে আমাদের ভাই সুরুজ্জামান সুরুজ পাঠিয়েছেন। এটা শুধু নালিতাবাড়ীর আনন্দ নয় বরং এ আনন্দ যেন সমগ্র বাংলাদেশের আনন্দ। কেননা, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানের এমপি মন্ত্রী বা অফিসারসহ প্রায় সবাই কৃষক অথবা কৃষকের পুত্র। কোনো না কোনোভাবে কৃষির জড়িত। সে হিসেবে সবাই এ দৃশ্যের সাথে সুপরিচিত। এ আনন্দ ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশ দেশান্তরে। প্রত্যেকের ঘরে ঘরে। প্রত্যেকের চোখেমুখে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা