• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা থাকবে পক্ষপাতহীন ও কঠোর — ফুলপুর ওসি

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এ পুলিশ কোন পক্ষপাতিত্ব করবে না। এ উপলক্ষে পুলিশের ভূমিকা থাকবে পক্ষপাতহীন ও কঠোর। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার রূপসী বাজারে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি এসব কথা বলেন। এসময় বিট অফিসার এসআই শাহাদাত হোসেন মুন্না, সহকারি বিট অফিসার এএসআই ফরহাদ আল মামুন, রূপসী বাজার কমিটির সভাপতি নিজাম উদ্দিন তালুকদার, রূপসী বাজার মসজিদ কমিটির সভাপতি রজব আলী মাস্টার ও রূপসী বাজার মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান মামুনসহ আনুমানিক ২০০-২৫০ জন লোক উপস্থিত ছিলেন।
এর আগে বিট এলাকার বিভিন্ন সমস্যা ও বিরোধের বিষয়গুলি উপস্থাপন করা হলে তিনি তা ধৈর্য্যসহকারে শুনেন ও দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এলাকায় মাদক, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ও সন্তোষ প্রকাশ করেন। সভায় জুয়া, মাদক, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মোবাইলে ফেসবুক ব্যবহারে সতর্কতা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয়। সবশেষে আসন্ন উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে ওসি মাহবুবুর রহমান রূপসী ইউনিয়নের সাধারণ মানুষদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা