• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

হালুয়াঘাটে অগ্রযাত্রার বার্ষিক সাধারণ সভা ও চেক বিতরণ

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাবুল হোসেন :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে এর  নিজস্ব ভবন ‘অগ্রযাত্রা কনভেনশন সেন্টার’-এ ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অগ্রযাত্রার চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ খান।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কাজ শুরু হয়। এসময় হালুয়াঘাট পৌরসভার পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়াসহ অগ্রযাত্রার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম ধাপের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ কামরুল হুদা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহাবুবুল হক, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য কাঞ্চন কুমার সরকার, অগ্রযাত্রার উপদেষ্টা মনিরুজ্জামান স্বাধীন ও মোঃ সাজ্জাদ হোসেন লিমন। এসময় অগ্রযাত্রার সেক্রেটারী মোঃ নুর আক্তার হোসেন, রংধনুর চেয়ারম্যান শামছুল আলম মিন্টু, আশার আলোর সেক্রেটারী মোঃ আলী হোসেন, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সভার শুরুতে অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। শংকর ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাশেষে সমিতির পক্ষ থেকে মৃত সদস্যদের পরিবারের মাঝে বীমার চেক ও উপবৃত্তির চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা