মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে শম্ভুগঞ্জে হাবিব চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে এবং তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।