• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে আনারসের পক্ষে গণসংযোগে নামলেন ৭ ইউপি চেয়ারম্যান

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সেলিম রানা :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের আনারস প্রতীকের পক্ষে গণসংযোগে নামলেন উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের মধ্যে ৭ ইউপি চেয়ারম্যান। আনারসের সমর্থনে উপজেলার বিভিন্ন জায়গায় পথসভায় ভোট প্রার্থনা করছেন তারা। এছাড়া তাদের সাথে রয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের মেম্বার মাহবুবুর রহমান। শুক্রবার (২৬ এপ্রিল)  বিকাল ৫ টায় ছনধরা ইউনিয়নের বাশাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় তারা বক্তব্য রাখেন।
এসময় ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবও প্রধান আকর্ষণ হিসেবে সেখানে বক্তব্য রাখেন।

ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের মেম্বার মোঃ মাহবুবুর রহমান, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ফুলপুর সদর ইউপি রেজাউল হক ফকির রাসেল, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান ইকরামুল হোসেন চৌধুরী পান্না, বালিয়া ইউনিয়নের সাবেক ইউপি  চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইরশাদ হোসাইন লিমন , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা,  সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নাছিমুল হক গনি, ছনধরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা