সেলিম রানা :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের আনারস মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টায় বাশাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১নং ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামবাসীর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, দেলোয়ার মোজাহিদ সরকার, আবুল কালাম আজাদ, শাহা আলী প্রমুখ।