নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তাহের (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামে এ ঘটনা ঘটে।
মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তাহের মেঘাহালা গ্রামের মৃত জবেদ আলীর পুত্র। রামপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান (বুলে ডাক্তার) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।