• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে চা পান করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে চা পান করে বাড়ি ফেরার পথে সুরুজ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী ইমাদপুর গ্রামের মৃত ইবরাহীম শেখের পুত্র।
জানা যায়, সুরুজ আলী ভোরে ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ আদায় করেন। পরে মসজিদের পাশেই ইমাদপুর বাজারে চা পান করে বাড়ি ফেরার পথে তিনটি ট্রাক একটি আরেকটিকে ক্রস করতে গিয়ে সুরুজ আলীকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি ইমাদপুর বাজারের মজিদ মার্কেটের সামনে রাস্তার পাশে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ ঘটনায় বেশ কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও যান চলাচল স্বাভাবিক করে। গাড়ি ও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা