আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
গাছের গুরুত্ব
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৪
ফেরদৌস আহমেদ :
ঘরে গরম
বাইরে গরম
গরম রাস্তাঘাটে
উঠতে গরম
বসতে গরম
গরম খেলার মাঠে।

দিনে গরম
রাত্রে গরম
গরম সন্ধ্যা ভোরে
জলে গরম
স্থলে গরম
গরম দেশটা জুরে।

খালে গরম
বিলে গরম
গরম দিঘির জলে
এসি গরম
আছে গরম
আরো ফ্যানের তলে।
চোখে গরম
মুখে গরম
গরম হাতে পায়ে
হাটে গরম
মাঠে গরম
গরম গন্জ গাঁয়ে।
রুখতে গরম
ভেঙ্গে শরম
দৌড়লাম শুধু মিছে
পাইনি শেষে
পাইছি এসে
একটু গাছের নিচে।

যদি রেহাই
চাও যদি ভাই
শোনো সবাই তবে
গরম থেকে
বাঁচতে হলে
গাছ লাগাতে হবে।
* অনলাইন থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.