মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আতাউল করিম রাসেল পেয়েছেন ঘোড়া প্রতীক, অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান পেয়েছেন আনারস প্রতীক, আফতাব উদ্দিন পেয়েছেন দোয়াত কলম প্রতীক, মনিরুল হাসান টিটু পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও মোহাম্মদ এমরান হাসান পল্লব পেয়েছেন হেলিকপ্টার প্রতীক।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আব্দুছ ছবুর সবুজ পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক, মাওলানা আজহারুল ইসলাম পেয়েছেন তালা, আমিনুল ইসলাম পেয়েছেন টিউবওয়েল ও আবু সাঈদ পেয়েছেন টিয়া পাখি প্রতীক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া পারভীন লাকি পেয়েছেন কলস প্রতীক ও পান্না আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।