আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে ২৪০ বোতল মদের চালান জব্দ
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ২৪০ বোতল বিদেশি মদের চালান জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হালুয়াঘাট থানা পুলিশ এসব মদ জব্দ করে।

জানা যায়, এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা হালুয়াঘাট সার্কেলের এএসপিকে দিকনির্দেশনা দেন। পরে এএসপি হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হককে দায়িত্ব দেন। এরপর ওসির প্রত্যক্ষ তদারকিতে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার পূর্ব গোবড়াকুড়া এলাকায় অভিযান চালানো হয়।

এসময় এএসআই জহুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাজুল ইসলাম, কনস্টেবল জিয়াউর রহমান, শাহীন প্রমুখ তার সাথে ছিলেন। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তারা ২৪০ বোতল বিদেশি মদ জব্দ করেন। এসময় মদ বহনকারী একটি অ্যাম্বুলেন্সসহ রফিকুল ইসলাম রনি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.