মোখলেছুর রহমান মন্ডল :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক নির্দেশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। সেগুলো হলো- ফুলপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পয়ারী গোকুল চন্দ্র উচ্চবিদ্যালয়, বালিয়া উচ্চ বিদ্যালয়, রূপসী উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, গ্রামাউস মডেল একাডেমি ও ডিপিএস মডেল একাডেমি। এসব বিদ্যালয় খোলা হলে সময় ও তারিখ নির্ধারণ করতঃ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। এসময় সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।