• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ডিবি পুলিশের হাতে ৪ মাদকাসক্ত ছিনতাইকারীসহ গ্রেফতার ৭

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে পৃথক ৩টি অভিযানে ৪ মাদকাসক্ত ছিনতাইকারীসহ ৭ জন গ্রেফতার হয়েছে। ২১ এপ্রিল তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট হতে ৪০ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে নেতৃত্ব দেন এসআই সুমন চন্দ্র সরকার। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা মোড় হতে ২১ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে ২৫ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী সুলতান মিয়া (৩২), তুষার মিয়া (২৪), রকি (২২) ও ইমন (২৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সুলতান মিয়ার বিরুদ্ধে ১টি, তুষার মিয়ার বিরুদ্ধে ৩টি ও রকির বিরুদ্ধে এর আগে ১টি মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল জলিল। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহের দাপুনিয়া বাজার এলাকা হতে ২১ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) ও সাব্বির আহম্মেদ (২৮)কে গ্রেফতার করা হয়। এর আগে আসামি রফিকুলের বিরুদ্ধে ৬টি ও সাব্বিরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
এছাড়া তৃতীয় অভিযানে নেতৃত্ব দেন এসআই আলমগীর কবীর। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ময়মনসিংহের জামিরদিয়ায় টেক্সটাইল মিল এলাকা হতে ২১ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি শাহিন মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত এ ৭ আসামির বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় মামলা দায়েরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা