মো. আব্দুল মান্নান :
আলহামদু লিল্লাহ। ২০২১ সনের ১৭ মে সোমবার আসরের পর আমার প্রথম মেয়ে মাশহুরা মীমের বিয়ে সম্পন্ন হয়। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর ছোট কুঁড়েরপাড় গ্রামের মরহুম মাওলানা এমদাদুল ইসলামের প্রথম ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা হাফেজ মোঃ হাফিজুল্লাহ শিবলীর সাথে এ বিবাহ সম্পন্ন হয়। এতে শায়খে বালিয়ার খলিফা পীরে কামিল মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, ময়মনসিংহ মাইজবাড়ির মুফাসসিরে কুরআন মাওলানা মাহদী মর্তুজা, ময়মনসিংহ বাঘমারা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন, ফুলপুরের সাবেক এমপি এড. আবুল বাসার আকন্দ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ১৪৬, ময়মনসিংহ-১ আসনের এমপি তৎকালীন হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, তৎকালীন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,

ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, তৎকালীন ওসি তদন্ত আব্দুল মোতালেব, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. এনায়েত উর রহমান, বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এটিএম রবিউল করিম রবি, বিল্লাল হোসেন, মোস্তফা খান, সাঈদুর রহমান রাজু, শাহ নাফিউল্লাহ সৈকত, এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম (অব), আমার মামা আব্দুল শেখ, সাবদুল শেখ, বড়ভাই হাসান আলী, আবুল কালাম, ছোটভাই এমফিল গবেষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নড়াইলের কাশেম মেম্বার,

আনোয়ার হোসেন মানিক, হাফেজ মাওলানা মুনীর, চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দার হোসেন, জুনিয়র সাংবাদিক রাকিবুল ইসলাম মাহফুজ, শফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ বরেণ্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমার মত একজন নগণ্য মানুষের দাওয়াত রক্ষা করায় ও বুদ্ধি পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করায় সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি, এ বিয়ের মধ্যস্থতাকারী স্নেহের ছোটভাই হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেবের ছেলে হাফেজ মাওলানা মুফতি জুনাইদের প্রতি ও পালকী কমিউনিটি সেন্টার, বাবুর্চি বর্তমানে মরহুম আলহাজ্ব রিয়াজ উদ্দিন খলিফা ও ওয়েটারবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি। সবশেষে আমার স্নেহময়ী কন্যা মাশহুরা মীম ও মেয়ের জামাতা হাফেজ হাফিজুল্লাহ শিবলীর দাম্পত্য জীবন যাতে হয় সুন্নতি, সুখি সমৃদ্ধ ও উন্নত সেই লক্ষ্যে সকলের নিকট দোয়া প্রত্যাশা করছি।