• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ইত্তেফাকুুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী, ১৩ জিলহজ্জ বিষয়ভিত্তিক ওয়াজ

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে ৮নং নড়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বাদ আসর উপজেলার পূর্ব নড়াইল দাখিল মাদরাসা মসজিদে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইলিয়াস আহমদ, হাফেজ মাওলানা মুনীরুল ইসলাম, মৌলভী রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী কুরবানীর ঈদের ৩য় দিন অর্থাৎ ১৩ জিলহজ্জ সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ৮নং নড়াইল ইউনিয়নের সকল উলামায়ে কেরাম বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন।
প্রাক-ইসলামিক যুগে আরবের ভৌগোলিক পরিচয় এবং বিভিন্ন গোত্রের অবস্থান, আরবদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদ, আইয়্যামে জাহিলিয়াতের বর্বরতার চিত্র, নবী পরিবারের পরিচয়, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ও শৈশবকাল, হিলফুল ফুজুল সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, নবীজীর যৌবনকাল, নবীজীর দাওয়াতের বিভিন্ন পর্যায়, কুরাইশদের ষড়যন্ত্র, সাহাবাদের ধৈর্য্য ও সহিষ্ণুতা, তায়েফে রাসূল (স.)-এর দাওয়াত, রাসূলুল্লাহ (স.)-এর বাসভবন ঘেরাও ও হিজরত, মাদানী জীবন, মদীনার সনদ, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, বিভিন্ন বাদশা ও আমিরদের নামে দাওয়াতপত্র, মুতার যুদ্ধ, মক্কা বিজয়, তবুকের যুদ্ধ, দাওয়াতের সফলতা ও দলে দলে ইসলাম গ্রহণ, বিদায় হজ্জ্ব, নবীজীর ওফাত, নবীজীর চারিত্রিক বৈশিষ্ট্য, কুরআনুল কারীম, হাদীসে নববী, ঈমান ও আমল, নামাজ, রোজা, হজ্ব, যাকাত, মা-বাবার হক, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, প্রতিবেশীর হক, মসজিদের হক, রাস্তায় চলাচলের আদব, খাওয়ার সুন্নাত, ঘুমানোর সুন্নাত, উলামায়ে দায়িত্ব ও কর্তব্য, সাধারণ মানুষের দায়িত্ব ও কর্তব্য, মৃত ব্যক্তির প্রতি আমাদের করণীয়, সমাজের মানুষের জন্য স্থানীয় মসজিদ মাদরাসার করণীয় ইত্যাদি বিষয়ে আগ্রহীরা জনপ্রতি ১০ মিনিট করে আলোচনা করবেন। এতে স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম, এমপি, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও মুরুব্বীদের আমন্ত্রণ করা হবে।
এ বিষয়ে পরবর্তীতে আরও প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিসভার তারিখ সময় ও স্থান যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে সকলকে আরও বুদ্ধি পরামর্শ দেওয়ার ও প্রোগ্রামটি সফল বাস্তবায়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা